২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ভ্যানচালক গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 09:51 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

আহত সুমনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় ভ্যানচালক বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোহাম্মদপুর থানার কয়েকজন পুলিশ সদস্য বুধবার রাত ১২টার দিকে সুমনকে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পায়ে একটি গুলি লেগেছে।

সুমন হাসপাতালে সাংবাদিকদের বলেন, মোহাম্মদপুরের বাঁশিবাড়ী এলাকায় হেঁটে নিজের বাসায় যাওয়ার পথে হঠাৎ একটি গুলি তার পায়ে লাগে।

কোথা থেকে কারা গুলি করেছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই।