২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসে রাজশাহী, জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী বোর্ডে।আর জিপিএ-৫ প্রাপ্তিতে সব বোর্ডকে ছাড়িয়ে গেছে ঢাকার শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি, ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সেবচেয়ে কম ৭৯ দশমিক ৪১ শতাংশ পাসের হার বরিশাল বোর্ডে ।

এছাড়া ঢাকা বোর্ডে ৮৮ দশমিক ৬৭, কুমিল্লায় ৮৪, যশোরে ৯১ দশমিক ৮৫, চট্টগ্রামে ৯০ দশমিক ৪৪, সিলেটে ৮৪ দশমিক ৭৭, সিলেটে ৮৪ দশমিক ৭৭ এবং দিনাজপুর বোর্ডে ৮৯ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ১১ শতাংশ।

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার (%)

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫

ঢাকা

৮৮.৬৭

৪০,৮৩৩

রাজশাহী

৯৫.৭০

১৭,৫৯৪

কুমিল্লা

৮৪.০০

৬,৯৫৪

যশোর

৯১.৮৫

৯,৪৪৪

চট্টগ্রাম

৯০.৪৪

৭,৬৬৬

বরিশাল

৭৯.৪১

৩,১১৩

সিলেট

৮৪.৭৭

২,২৬৬

দিনাজপুর

৮৯.৫৯

৮,৮৯৯

মাদ্রাসা বোর্ড

৮৮.২২

৫,৮৯৫

কারিগরি বোর্ড

৮৩.১১

৭,০৯৭

মোট

৮৮.২৯

১,০৯,৭৬১

শিক্ষামন্ত্রী জানান, এবার ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি ৪০ হাজার ৮৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৫৯৪, কুমিল্লায় ৬ হাজার ৯৫৪, যশোরে ৯ হাজার ৪৪৪, চট্টগ্রামে ৭ হাজার ৬৬৬, বরিশালে ৩ হাজার ১১৩, সিলেটে ২ হাজার ২৬৬ এবং দিনাজপুর বোর্ডে ৮ হাজার ৮৯৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডের ৫ হাজার ৮৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৭ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।