ঢাকায় ভুয়া ‘কাস্টমস কমিশনার’ গ্রেপ্তার
শুল্ক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানী থেকে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব।
হাফিজুর রহমান নামে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিনি কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে আশপাশের বিভিন্ন শপিং সেন্টারে বাকিতে কেনাকাটা করত।
“কাস্টমসের গাড়ি অকশনে বের করে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। বিভিন্ন লোকজন ও প্রতিষ্ঠান থেকে প্রতারণার মাধ্যমে তিনি প্রায় আট কোটি টাকা আত্মসাত করেছেন বলে প্রমাণ মিলেছে।”
