২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসির ফল প্রকাশের প্রস্তাব

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 04:04 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রুহী রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ বা ১১ মে এসএসসির ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে বোর্ড।

“শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবে, প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।”

গত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় আর ১৫ থেকে ১৯ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

দেশের ৩ হাজার ১৪৩টি কেন্দ্র এবার এই পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারেন।