কদমতলীতে হেলে পড়েছে বহুতল ভবন
রাজধানীর কদমতলীর আহম্মেদবাগে বহুতল ভবন হেলে পড়ার পর দুটি ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
‘কোন ভবন হেলে পড়েছে’ তা নিশ্চিত হতে না পারায় এ ব্যবস্থা বলে জানিয়েছেন কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলাবার দুপুরে আহম্মেদবাগ কলেজ রোডে একটি ভবন আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে বলে দুটি ভবনের মালিকই দাবি করছেন।
“পরে রাজউক কর্তৃপক্ষ এসে নিরাপত্তার স্বার্থে দুটি ভবনের বাসিন্দাদের নামিয়ে তালা দিয়ে দেন।”
ঘটনার পর তাৎক্ষণিকভাবে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আরশাদুল ইসলাম জানিয়েছিলেন, দুই ভবনের মালিকই তাদের কাছে দাবি করেছে ‘তার ভবনের ওপর’ অপরটি হেলে পড়েছে।
এ অবস্থায় কোন ভবন হেলে পড়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
