২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বৈশাখী আয়োজনে ইলিশ নেই

শিকার নিষিদ্ধ সময়ে বর্ষবরণের আয়োজনে ইলিশ বাদ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

জাতীয় মাছ রক্ষার স্বার্থে সরকারপ্রধান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলা নতুন বছর বরণ করতে যাচ্ছে দেশবাসী। নগরে বেশ কিছু কাল ধরে এই আয়োজনে পান্তা-ইলিশ প্রচলিত হয়ে উঠেছে।

এই সময় ইলিশের ডিম ছাড়ার মৌসুম। তাই ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

পহেলা বৈশাখে আমন্ত্রিত অতিথিদের গণভবনে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম ও মুরগির মাংস ভুনা থাকবে।”

পুরনো খবর:

পান্তা-ইলিশের ভ্রান্ত রীতি
ইলিশ ছাড়া বৈশাখ উদযাপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন