২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ছাড়া বৈশাখ উদযাপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় প্রথমবারের মত ইলিশ বিহীন বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 09:19 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন চালু হয়েছে। তাই ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের এবারের বৈশাখ উদযাপনে ইলিশ থাকবে না। অন্য সব আয়োজন থাকবে।

জাটকা নিধন বন্ধে জেলা প্রশাসন ও মৎস্য জেলা অধিদপ্তর চট্টগ্রামের বিভিন্ন বাজার ও ফিশারিঘাটে কড়া নজর রাখছে বলেও বিজ্ঞপ্তিতে জানান মেজবাহ উদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ মার্চ মাসে জাটকা উদ্ধার করা হয়েছে ৮৯.৪২৪ মেট্রিক টন এবং জরিমানা হয়েছে ১০.২৫৫ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে চট্টগ্রামের ফিশারীঘাট থেকে ১০০ কেজি ওজনের পাঁচ হাজার জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় জাটকা মালিকরা পালিয়ে যান বলে জানান তিনি।