২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হল ৬ জেলার ৭ কলেজ

ছয় জেলার সাতটি বেসরকারি কলেজকে সরকারি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 10:25 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ফরিদপুর, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা ও মাদারীপুরের এই কলেজগুলোকে জাতীয়করণ করে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি হওয়া এসব কলেজের আত্তীকৃত শিক্ষকরা অন্য কলেজে বদলি হতে পারবেন না।

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজকে গত ৩০ মার্চ থেকে জাতীয়করণ করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ গত ২৭ মার্চ এবং ঢাকার পল্লবীর বঙ্গবন্ধু কলেজকে ২৪ মার্চ থেকে সরকারি হয়েছে বলে ধরা হয়েছে।

খুলনার কয়রা উপজেলার কয়রা মহিলা কলেজকে ৩০ মার্চ এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজকে ২৭ মার্চ থেকে সরকারি ধরা হবে।

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ৩০ মার্চ এবং আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজকে ৬ এপ্রিল থেকে সরকারি ধরা হবে।