২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদবিরবাজদের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সতর্কতা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তদবিরকারীদের বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 11:08 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক ছাড়াও বিভিন্ন সরকারি অফিসের প্রধানদের কাছে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, কেউ কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম, পরিচয় ও ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন অফিসে তদবির করছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

“এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নাম, পরিচয় ও ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন অফিসে তদবিরের বিষয়ে কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে ভুয়া তদবিরকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে এর আগেও নির্দেশনা জারি করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর এপিএসের ভুয়া এপিএস গ্রেপ্তার