২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে কুনিপাড়ায় আগুন

রাজধানীর হাতিরঝিল কুনিপাড়ায় টিনের একটি তিনতলা বাড়িতে আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

মঙ্গলবার বিকালে আগুন লাগার খবর পেয়ে নেভাতে গেছে অগ্নিনির্বাপক বাহিনী।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হাতিরঝিল কুনিপাড়া হ্যাপী হোমসের বিপরীত দিকে ওই বাড়ির আগুন দমকল বাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট ইবনে ফিরোজ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ধোঁয়া দেখে তিনিই দমকল বাহিনীতে ফোন করেন।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান, আগুন নেভানোর কাজ করায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন দেখা না গেলেও ধোঁয়া দেখার কথা জানিয়েছেন ধ্রুব।

এ ঘটনায় তিনি কোনো হতাহতের খবর জানাতে পারেননি।