২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনযাত্রীর জুতার ভেতর তিন কেজি সোনা

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ২৫টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 10:22 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

গ্রেপ্তার জয়নাল আবেদীন (৫৭) সোমবার সকালে তুর্ণা নিশিথা ট্রেনে চট্টগ্রাম থেকে কমলাপুরে আসেন বলে ঢাকা রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, “ট্রেন থেকে নামার পর জয়নালের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় তার জুতার সোলের নিচে বিশেষভাবে সেলাই করে রাখা বারগুলো পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৯০০ গ্রাম। জয়নালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এসআই রফিকুল জানিয়েছেন।