২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে আগুনে পুড়েছে ৩ দোকান

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের একটি মার্কেটে আগুনে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 12:20 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ১৪ নম্বর পুলিশ ফাঁড়ির পাশের বউবাজারে দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের ফায়ারম্যান মোখলেসুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্কেটের তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আধা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগুনে তিনটি দোকান পুড়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ারম্যান মোখলেসুর।