২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপি কমিশনার জলিল র‌্যাবে বদলি

চট্টগ্রাম মহনগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলকে র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 10:03 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

আর তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

বুধবার আবদুল জলিল মণ্ডলসহ ডিআইজি পদ মর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া ৩২ জন অতিরিক্ত ডিআইজির বদলির পৃথক আদেশও জারি হয়েছে।

বদলি বা পদায়ন পাওয়া অধিকাংশ কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।