২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটে অনিয়ম: চিতলমারীর ইউএনও প্রত্যাহার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাগেরহাটের চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 01:52 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

ইসির উপসচিব সামশুল আলম বলেন, “ফরিদ হোসেনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অবৈধ নির্দশ দেওয়া, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।”

এই প্রেক্ষাপটে শুক্রবার তাকে সরিয়ে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতে জন প্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেওয়া হয়েছে বলে উপসচিব জানান।

চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই প্রার্থীদের পক্ষ নিয়েই ইউএনও নির্বাচনী কর্মকর্তাদের ‘হুমকি ও অবৈধ নির্দেশ’ দেন বলে অভিযোগ উঠেছে।    

উপজেলা নির্বাচন অফিসার কমিশনে অভিযোগ করেন, ইউএনও ফরিদের চাপে তাদের সুষ্ঠুভাবে নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে।

এসব অভিযোগ তদন্তের জন্য ইসি একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত  নিয়েছে বলে উপসচিব জানান।