২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (গেম ডেভেলপমেন্ট) ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, প্রাইম ব্যাংকের মার্কেটিং ডিভিশনের প্রধান এ ও এম রাশেদ এবং জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে রাজধানীর ঢাকার ৩২টি স্কুল অংশগ্রহণ করছে।

সারাদেশে ৫০৮টি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলেও ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।