ইউপি ভোট: ১১৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ
ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১১৩ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
(ফাইল ছবি)
আগামী ২২ মার্চ নির্বাচন ঘিরে রবিশাল বিভাগে ৭৮ জন এবং খুলনা বিভাগে ৩৫ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ২০ থেকে ২৩ মার্চ নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
জনপ্রশাসনের এসব কর্মকর্তাকে আগামী ১৯ মার্চ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হচ্ছে ২২ মার্চ; মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯টি ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের আয়োজন হচ্ছে এবার।
প্রথম পর্যায়ে আট বিভাগের ৩৭ জেলার ১০১ উপজেলার ৭৩৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য নির্বাচনে ভোট হবে।
প্রথম ধাপে ২২ মার্চের ভোট শেষে, ৩১ মার্চ, ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে এবং ৪ জুন পরবর্তী ধাপের নির্বাচন হবে।
