২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার মগবাজারে একটি ভবনের এক বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এনায়েত জানান, শুক্রবার সন্ধ্যায় সেঞ্চুরি টাওয়ার গলির আটতলা চৌধুরী ভবনের অষ্টম তলার এক বাসায় আগুনের সূত্রপাত হয়।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে এনায়েত জানান। 

রমনা থানার এসআই মজিবুর রহমান জানান, অষ্টম তলার ওই বাসা পুলিশ সদরদপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল আলমেরভ

“ঘটনার সময় বাসায় ছিল না, বাসা তালাবন্ধ ছিল।”

এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।