খালেদার সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি।
বিএনপির নেতারা জানিয়েছেন, কাতারের রাষ্ট্রদূত সোমবার রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সৌদি আবরে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
