শাহজালালে ১০ কেজি সোনা জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে দশ কেজি সোনা জব্দ করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি ০৮৫ ফ্লাইট আসে।”
ওই বিমানের ১৭ ই এবং ১৭ এফ নম্বর আসনের নিচ থেকে দশ কেজি ওজনের দশটি বার উদ্ধার করা হয়।
সোনাগুলো কারা এনেছিল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
