২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর সায়দাবাদ ও গোপীবাগে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

এরা হলেন- সুমন (২২) ও প্রদ্যুত কুমার পোদ্দার (৪৫)। সুমন সায়দাবাদে বাসের মেকানিকে ও প্রদ্যুত চাঁদপুরের নতুন বাজারের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজানুর রহমান জানান, রোববার দুপুর দেড়টার দিকে মামুন নামে একজন সুমনকে হাসপতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের বরাত দিয়ে আজানুর বলেন, দুপুরে সায়দাবাদে একটি বাসের পেছনে ইঞ্জিন মেরামতের কাজ করার সময় আরেকটি বাসের ধাক্কায় সুমন গুরুতর আহত হয়।

প্রায় কাছাকাছি সময়ে প্রদ্যুতকে হাসপাতালে আনার পর দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

দুপুরে বঙ্গভবনের দক্ষিণপাশের কালিমন্দির রোডে একটি বাসের ধাক্কায় আহত হলে পথচারীরা তাকে হাসপাতালে আনে।

আজানুর বলেন, ব্যবসায়ী প্রদ্যুত দুদিন আগে চাঁদপুর থেকে এসে গোপীবাগের বোনের বাসায় উঠেন।