ঢাকার কাকরাইলে বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
রাজধানী কাকরাইলে রাজমনি সিনেমা হলের উল্টো দিকে একটি ১৪ তলা ভবনের পঞ্চম তলায় বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ‘আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে’ নামে ওই প্রতিষ্ঠানে আগুন লাগে বলে রমনা থানার এসআই ওমর ফারুক জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার ছুটির দিনে এ ঘটনায় কেউ আহত হননি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
