২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দ্বিতীয় ধাপ থেকে বাদ ১২ ইউপি

দ্বিতীয় ধাপে নির্বাচনের তফসিল থেকে ১২টি ইউনিয়ন পরিষদকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:30 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠান ইসির সহকারী সচিব আশফাকুর রহমান।

এ কর্মকর্তা জানান, এসব ইউপিতে আগামী ৩১ মার্চ ভোট হচ্ছে না। আইনি জটিলতা, সীমানা ও, ভোটার তালিকা পুনর্বিন্যাসের ১২ ইউপিকে দ্বিতীয় পর্যায়ের তফসিল থেকে বাদ দেওয়া হয়েছে।

বাদ হওয়া ইউপিগুলো হচ্ছে- গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর, হোসেনগাঁও ও নন্দুয়ার, চুয়াডাঙ্গার বেগমপুর, শংকরচন্দ্র ও তিতুদহ, নীলফামারীরর খোকশাবাড়ী ও টুপামারী, ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ও নুরাবাদ এবং মাগুরার কুচিয়ামোড়া।

গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।১২টি ইউপি বাদ যাওয়ায় ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ ৬৭২টি ইউপিতে ভোট হবে।

এর আগে প্রথম ধাপের ৭৫২ ইউপি থেকে ১৪ টি ইউপি বাদ দিয়েছে ইসি। ২২ মার্চ ৭৩৮ ইউপিতে ভোট হবে এখন।

আরও চার ধাপে দেশের বাকি ইউপিগুলোতে ভোটের দিনক্ষণ ঘোষণা করে রেখেছে ইসি।

পুরনো খবর:

৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র জমা ২ মার্চ পর্যন্ত
ইউপি ভোট: প্রথম ধাপ থেকে বাদ গেল ১৩টি