২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক গভর্নর এন আহমেদ মারা গেছেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এ কে এন আহমেদ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:04 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তিনি মারা গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অবসরোত্তর ছুটিতে থাকা বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এ কে এন আহমেদের মৃত্যুতে গভর্নর আতিউর রহমান শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এন আহমেদ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর ছিলেন। ১৯৭৪ সালের ১৯ নভেম্বর থেকে ১৯৭৬ সালের ১৩ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।