ওমরাহ হজ: আরও ৪৭ এজেন্সিকে অনুমোদন
ওমরাহ হজ কার্যক্রম পরিচালনায় আরও ৪৭টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার।
অনুমোদন পাওয়া এসব হজ এজেন্সির তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এ নিয়ে চলতি বছরের ওমরাহ হজ কার্যক্রম পরিচালনায় দুই দফায় মোট ১১৭টি হজ এজেন্সিকে অনুমোদন দিল সরকার।
ওমরাহ হজের নামে মানবপাচারের অভিযোগে নয় মাস বন্ধ রাখার পর গত ১৪ ডিসেম্বর বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সৌদি আরব।
সেদিনই ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য ৭০টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়।
