চলচ্চিত্র প্রযোজক কে এম আর মঞ্জুরের মৃত্যু
দাঙ্গা, সিপাহী-এর মতো আলোচিত চলচ্চিত্রের প্রযোজক কে এম আর মঞ্জুর মারা গেছেন।
রোববার ভোররাতে ঢাকার উত্তরার নিজের বাড়িতে তিনি মারা যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঞ্জুরের বয়স বয়স হয়েছিল ৫৯ বছর।অভিনেত্রী সুচরিতা তার স্ত্রী ছিলেন।
ঢাকার অভিসার, নেপচুন প্রেক্ষাগৃহের মালিক মঞ্জুর ক্যাপিটেল ক্লাব, খুলশী ক্লাব, গলফ ক্লাব, বগুড়া গলফ ক্লাব, এফবিসিসিআই, হকি ফেডারেশনসহ বহু সংগঠনের সদস্য ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে, বাদ আছর এফডিসি এবং বাদ মাগরিব ডেমরার আমুলিয়া গ্রামে জানাজা শেষে ওই গ্রামেই তার বাবার কবরের পাশে দাফন করা হবে।
