বনানীতে দুর্ঘটনায় তিতাস এক্সপ্রেস
রাজধানীর বনানীতে আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী ‘তিতাস এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনায় পড়েছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে সৈনিক ক্লাবের কাছে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হলে সেটি বিচ্ছিন্ন করার পর ট্রেনটি গন্তব্যে চলে যায়।”
ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনায় পড়া বগিটি সরিয়ে নেয় বলে জানান তিনি।
