প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মঙ্গলবার
টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট।
এরপর বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ।
