২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দুই কোটি টাকার অবৈধ ওষুধসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার অবৈধ ওষুধসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

আটক ফয়সাল হকের (২৯) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে নামার পর ফয়সালের গতিবিধি সন্দেহজনক মনে হয়।

“তার কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৩৬ ধরনের অবৈধ ওষুধ উদ্ধার করা হয়, যার দাম দুই কোটি টাকা।”