২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১০০০ ইয়াবাসহ যুবক আটক

ঢাকার শনির আখড়া থেকে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আটক সাইফুল ইসলাম সুমন (৩৩) এর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শনির আখড়ার চৌরাস্তা মোড় থেকে সুমনকে আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (দক্ষিণ) শামসুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াবা নিয়ে এক যুবক শনির আখড়ায় এসেছে খবর পেয়ে বিকালে অধিদপ্তরের একটি দল চৌরাস্তা মোড় থেকে সুমনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক সুমনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শামসুল।