২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের আয়োজনে রক্তদান কর্মসূচি

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচিতে ৮৫ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 07:33 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বটতলায় এই কর্মসূচি শেষে সংগ্রহ করা রক্ত সন্ধানী ব্লাড ব্যাংকের কাছে হস্তান্তর করে ছাত্রলীগ।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “ছাত্রলীগ সবসময় আর্ত মানবতার সেবায় নিবেদিত। আজকের এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা রক্ত দিতে এগিয়ে আসে।”

ছাত্রলীগের পক্ষ থেকে রক্তদানে উৎসাহিত করতে দাতাদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রক্তদান কর্মসচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

অনুষ্ঠানটি ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক ডা ইকবাল আর্সনাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।