২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএনএস সম্মেলন শুরু ১০ জানুয়ারি

ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্রবিষয়ক সহযোগিতা বাড়াতে ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)’ এর পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে ১০ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

৩৬ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবীব শনিবার বঙ্গভবনে সাক্ষাত করে রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ভারত, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশের নৌ বাহিনীর প্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন বলে নৌবাহিনী প্রধান জানিয়েছেন।

২০১৬-২০১৮ সালের জন্য বাংলাদেশ আইওএনএস এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান ফরিদ হাবীব।

সাক্ষাতের সময় ফরিদ হাবীব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে সম্মেলনের বিভিন্ন দিক এবং নৌ বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

নৌ বাহিনীর সার্বিক কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন বলে জানান প্রেস সচিব।