বানানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর বানানীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বানানী সৈনিক ক্লাব রেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ হবে। তার পরনে কালো লুঙ্গি ও জ্যাকেট ছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
