২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জয়পুরহাটের রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

জয়পুরহাট পৌরসভার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে তোফাজ্জল হোসেনকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

/প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 10:17 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

ইসির উপ সচিব সামসুল আলম জানান, অনিয়মের অভিযোগে রোববার জয়পুরহাট সদর পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে উপযুক্ত একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করে ইসি।

জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিন কুমার কুন্ডুকে সদর পৌরসভার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

পুরনো খবর:

সাতক্ষীরার জেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত