২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই মিলাদুন্নবীতে বঙ্গভবনে মিলাদ

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বঙ্গভবনের দরবার হলে এই মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, কাতার, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরানসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও তিন বাহিনীর প্রধান এতে অংশ নেন।

অন্যদের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।

মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।