নীরবের মৃত্যু: ম্যানহোল তদারক কর্মকর্তা রিমান্ডে
পয়ঃনিষ্কাশন নালায় পড়ে শিশু নীরবের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ম্যানহোল তদারক কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ শুকুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার পুলিশের করা এক রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এই আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার শাহরিয়ার আহম্মেদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন কদমতলী থানার পরিদর্শক আরশেদুল হক।
শুনানি শেষে বিচারক কদমতলী এলাকার ম্যানহোল তদারকে নিয়োজিত এই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমোদন দেন।
শিশু নীরব
প্রায় চার ঘণ্টা পর রাত ৮টার দিকে শ্যামপুর স্লুইসগেট এলাকায় বুড়িগঙ্গার নদীর তীরের আরেক নালায় থেকে উদ্ধারের পর ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় 'অবহেলাজনিত কারণে' মৃত্যুর অভিযোগে নীরবের পরিবারকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে মঙ্গলবার রুল দিয়েছে উচ্চ আদালত।
