২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

বিজয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাতের সময় বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 12:14 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময় জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস হয়ে রাজউক ক্রসিং, আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক, দৈনিক বাংলা ও ২৪ তলা থেকে রাজউকগামী পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারমুখী গাড়ি চলাচল করতে পারবে।

ওই সময় মতিঝিল শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী যানবাহনের চালকদের ইউবিএল ক্রসিং ও প্রেস ক্লাব হয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আমন্ত্রিত অতিথি ও স্টিকারযুক্ত যানবাহন ছাড়া সব যানবাহনকে ওইদিন বেলা ১২টা থেকে ‘বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত’ এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ।