২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দারুস সালামে সবজি ব্যবসায়ী খুন

ঢাকার দারুস সালামে ছুরি মেরে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 01:09 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার রাত ১টার দিকে হিটলু (৪৫) নামের ওই সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় বলে দারুস সালাম থানার উপ পরিদর্শক খাদিজাতুজ সাহেলা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাজার রোডের একটি কাঠের দোকানের সামনের রাস্তায় লাশটি পড়ে ছিল। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

পুলিশের ধারণা, পূর্ব-শত্রুতার জেরে কিংবা ছিনতাইকারীর হামলায় হিটলু খুন হয়েছেন।

এসআই সাহেলা জানান, রাত ১২টার দিকে হিটলুর সঙ্গে তার স্ত্রীর সর্বশেষ কথা হয়। সেই হিসেবে রাত ১২টা থেকে ১টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে।

সবজি ব্যবসায়ী হিটলু দারুস সালামের জহুরাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।