২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে @bdnews24 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়

টুইটারে @bdnews24 নামে সক্রিয় টুইটার অ্যাকাউন্টটি বাংলাদেশের সর্ববৃহৎ সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 06:05 AM

Updated : 25 Apr 2022, 02:11 PM

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, তাদের টুইটারে ‘অফিসিয়াল’ অ্যাকাউন্ট @bdnews24com। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সব পোস্ট ওই অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয়।

“প্রায় একই নামে আরেকটি অ্যাকাউন্ট সক্রিয় থাকার বিষয়টি আমরা টুইটার কর্তৃপক্ষকে জানিয়েছি। @bdnews24 নামের ওই অ্যাকাউন্টকে @bdnews24com এর সঙ্গে একীভূত করার কথাও তাদের বলা হয়েছে। তবে এখনো এর সুরাহা হয়নি।”

@bdnews24 অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক কয়েকটি পোস্টের কনটেন্ট নিয়ে পাঠকদের মধ্যে প্রশ্নের কারণে বিষয়টি স্পষ্ট করা হলো বলে জানান তিনি।