২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও ট্রাকচাপায় যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 09:29 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নিহত শাহিন আলম (২০) জোড়াপুকুর পাড় এলাকার বাসিন্দা বলে স্থানীয়দের বরাত দিয়ে খিলগাঁও থানার এসআই কাজী গোলাম মোস্তফা জানিয়েছেন।

“বুধবার ভোরে রেলগেট ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন শাহিন,” বলেন পুলিশের এই কর্মকর্তা।

“ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ময়নাতদন্তের জন্য শাহিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।