২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় বন্ধুর ছুরিতে যুবক নিহত

রাজধানীর উত্তর বাড্ডায় দুই বন্ধুর মধ্যে মারামারিতে ছুরিতে নিহত হয়েছেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 11:29 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

রোববার রাতে উত্তর বাড্ডার লেকপাড়ে এ ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান।

নিহত মো. হাসান (২৩) গুলশানের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মারামারিতে আহত তার বন্ধু চটপটি বিক্রেতা সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরেও ছুরির একাধিক ক্ষত রয়েছে বলে জানান ওসি জলিল।

আহত সুমনের বরাত দিয়ে ওসি জলিল জানান, হাসান প্রায়ই সুমনের চাচা শ্বশুরের সাইকেল নিয়ে অফিসে যাতায়াত করতেন।

“ওই সাইকেল নিয়েই রাতে কথাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়ায়। এ সময় একজন পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে অন্যজনকে জখম করে। একই ছুরিতে দুজন আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেয়। পরে গুরুতর হাসানকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

পরে সুমনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় বলে জানান ওসি জলিল।