হাসিনাকে ফোন করে দীপাবলীর শুভেচ্ছা মোদীর
হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা পূজা ও দীপাবলী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বুধবার সকালে টেলিফোন করে তার শুভেচ্ছা পৌঁছে দেন।”
শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী ও জনগণকে দীপাবলীর শুভেচ্ছা জানান। এসময় দুই নেতা কুশল বিনিময় করেন বলেও প্রেস সচিব জানান।
তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। তিনি শেখ হাসিনাকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।”
এক সময় বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ ছিল। তবে ২০০৯ সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে।
বুধবার সকালে টেলিফোনে দুই প্রধানমন্ত্রীর কথোপকথনের কয়েক ঘণ্টা আগেই ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে সে দেশের সরকারের কাছে হস্তান্তর করা হয়, যিনি গত ১৮ বছর বাংলাদেশের কারাগারে ছিলেন।
ভারতের জাতীয় সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ‘মোদীর ব্যক্তিগত’ উদ্যোগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একক সিদ্ধান্তেই’ শেষ পর্যন্ত অনুপ চেটিয়ার হস্তান্তর সম্ভব হয়েছে।
