২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম যার যার, উৎসব সবার এই মানসিকতা থেকে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

সোমবার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষাৎ শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। স্মরণাতীত কাল থেকে সবার অংশগ্রহণে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে’।”

প্রেস সচিব জানান, প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানান। এ বছর প্রবারণা পূর্ণিমা উৎসাহের সঙ্গে পালন করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।