২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 01:57 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পযর্ন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান , আশুলযিা থানার ওসি মহসনি কাদরি ও ধামরাই থানার ওসি রাজিউল হক জানান,  বিএনপি-জামায়াতের এসব কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এদেরমধ্যে সাভার থেকে সাতজন, আশুলিয়া থেকে নয়জন এবং ধামরাই থেকে পাঁচজনকে আটক করা হয়।

তাদের পরিচয় জানা যায়নি।