২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ১ চালক নিহত

উল্লাপাড়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন; আহত হন বাস চালকসহ অন্তত পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:50 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়াশিকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

নিহত সাগরের (২৫) বাড়ি সাতক্ষীরা জেলায়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, চট্টগ্রাম থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস চড়িয়াশিকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাগর মারা যান।”

স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।