২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেছে এক নারীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:49 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

পেয়ারা বেগম (৫০) নামের ওই নারীকে সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান। 

পেয়ারা বেগমের গ্রামের বাড়ি শরীয়তপুরে। ঢাকায় ছেলে আজিজুলের বাসায় গত এক মাস ধরে ছিলেন তিনি।

ভোরে বাড্ডা লিংক রোডে দুর্ঘটনায় পড়ার পর স্থানীয়রা পেয়ারা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 

তাদের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে লিংক রোডে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এবং নিহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।