২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌথ অভিযানে গ্রেপ্তার ২০

সিরাজগঞ্জে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের অধিকাংশই বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 01:51 PM

রোববার রাতে সদর উপজেলার কয়েকটি এলাকা থেকে তাদের ধরা হয় বলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইউসুফ আলী জানান।

তিনি বলেন, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের সমন্বয়ে রাত ১০টা থেকে জেলায় অভিযান শুরু হয়েছে।

সদর উপজেলার  বাগবাটি, খোকসাবাড়ি, রতনকান্দি ও শহরের কয়েকটি এলাকা থেকে গ্রেপতার ২০ জনের অধিকাংশ বিএনপি-জামায়াতের সমর্থক। তাদের মধ্যে কয়েকজন মাদক মামলার আসামিও রয়েছেন।

প্রকাশক ও পুলিশ হত্যাসহ কয়েকটি হামলার ঘটনায় দেশব্যাপী আলোড়নের মধ্যে গত শুক্রবার সিরাজগঞ্জে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করে জেলা প্রশাসন।