২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কলেজছাত্র খুন

ফরিদপুরের সালথায় এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

সালথা থানা ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, রোববার দুপুরে উপজেলার রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলে আবু তালেবের (২০) লাশ পাওয়া যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাতে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তালেব। রোববার সকালে স্থানীয়রা বিলে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

উপজেলার মোকসেদপুর ডিগ্রি কলেজের ছাত্র তালেব ভর বল্লভদী গ্রামের বাকা ফকিরের ছেলে।

লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।