২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালু নদীতে ডুবে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে কালীগঞ্জের  বালু নদী থেকে হৃদয় মিয়ার (১৫) লাশ উদ্ধার করা হয়।

মৃত হৃদয় মিয়া উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. মনির মিয়ার ছেলে। সে ঢাকার উত্তরখান উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরাক্ষা দিচ্ছিল।

এসআই শফিকুল জানান, দুপুরে হৃদয় দুই বন্ধুর সঙ্গে বালু নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে সে তলিয়ে যায়।

“স্থানীয়দের কাছে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল হৃদয়ের লাশ উদ্ধার করে।”

তার পরিবারের অনুরোধে ও জেলা প্রশাসকের নির্দেশে তার  লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হসান্তর করা হয়েছে বলে জানান এসআই।