২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাওয়ার টিলারের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশা উল্টে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

শুক্রবার বিকালে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের রামপুর বাজারের চন্দনকান্দিতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার ভবেরবাজারের নজরুল ইসলামের স্ত্রী মদিনা আক্তার (৩৭) ও তার ছেলে শুভ ইসলাম (১১)।

পাওয়ার টিলারের চালক মুখলেছ মিয়াকে (৪২)আটক করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব স্থানীয়দের বরাত দিয়ে জানান, অটোরিকশায় করে মদিনা তার ছেলেকে নিয়ে কেন্দুয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। 

“বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনকান্দি পৌঁছলে অটোরিকশাকে পিছন দিক থেকে বেপোরোয়া গতির একটি  পাওয়ার টিলার ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মদিনা ও তার ছেলে গুরুতর আহত হন।”

স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান তাদের। সেখানে পরে তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।