লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক ২
লক্ষ্মীপুরে সাড়ে চারশ ইয়াবাসহ দুই যুবককে আটক করার কথা জানিয়েছে র্যাব।
লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আলেপ উদ্দিন জানান, শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে ৪৪০টি ইয়াবাসহ ওই দুইজনকে করা হয়।
এরা হলেন- নোয়াখালীর আণ্ডারচর শান্তির হাট গ্রামের মো. আমির হোসেন বৈদ্য (৩৮) ও কক্সবাজারের ল্যাদা গ্রামের হোসাইন আহম্মেদ (২০)।
তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে এএসপি আলেপ জানান।
